শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

শমনীয় হোক ১

এই যে অপরিমেয়তা
ইহাতেই যাবতীয় ক্ষেদ
ও পরিমাণ সহ
একঘেয়ে হীনযান বয়ে চলা
        যাকে বলে
শীঘ্রগামী
এবং পতন বিমুখ

তবুও বিনামূল্যে তাহারে কি
ক্ষির দেওয়া যায়?
ক্ষির দুগ্ধজাত
সুতরাং খাদ্যকে কাড়া ও বিবর্তিত

কাহাকে বিবর্তন বলবে?
সারমেয়ী হয়ে পড়ি
অভিমান সূচক

ও নিজেকে ঝুলিয়ে রাখার দায়ে

ঠিক যতটা সিলিং থেকে
মেঝে দ্যাখা যায়
ঘাড় কাত করে
জিভটা উলটে দিয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন